সূর্য থেকে আসে রশ্মি
নাম তার আলো,
সেই আলো নেই বলে
রাত্র হয় কালো।
সূর্যের আলো না পেলে যেন
আস্ত জগৎ মরা লাশ,
ভোরে সূর্য জাগলে সবার
মন-মাঝে জাগে উল্লাস।
দ্বীনের আলো না থাকলে
পরকাল অন্ধকার,
দ্বীনের আলো জ্বালো হৃদে
যাবার আগে ওপার ॥
২৬/০৭/২০০০ খ্রি., কমলপুর,
ভৈরব, কিশোরগঞ্জ।
কোন মন্তব্য নেই: