লাইসেন্সধারী ডাকাত
লাইসেন্সধারী ডাকাত বলে
লোকে যাদের চিনে,
নতুন ডাকাতেরা আবার লাইসেন্স
নিল কিনে।
এরা এত সভ্য ডাকাত অস্ত্রশস্ত্র
নেই,
মিষ্টি বাক্যে সরল মানুষ
হারায় খেঁই।
সেই সুযোগের সদ্ব্যবহারে
ডাকাত দলে,
সব কিছু ছিনিয়ে নেয় ছলে
বলে কৌশলে।
দিন এনে দিন খায় এমন লোকই
শিকার,
নতুন করে এসব কোম্পানি
ছিল কি দরকার?
২০১৩খ্রি., কালীপুর, ভৈরব,
কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: