বাইক চালাতে
সেই ছিল ভালো,
নিজের খেয়ে কেন করতে গেলে
ভাতাভোগীদের মুখ কালো।
নিজ খরচে মেধা খাটিয়ে করলে
হেলিকপ্টার আবিস্কার,
এই দেশের কেউ নেবে না
তোমার মেধা মূল্যায়নের
ভার।
উল্টো ওরা ক্ষেপে গেলে
হতেই পার খুন-গুম,
খবর দেখো না মেধাবী গুম-খুনের
চলছে মহাধুম ॥
কোন মন্তব্য নেই: