মিলন-বিরহের সুর
পাড়ি দিতে হবে অনেকটা পথ
যেতে হবে দূর, আরও বহুদূর,
কাছে থেকে করতে আলিঙ্গন
পল্লীবালার মিলন-বিরহের
সুর।
এলাম চলে লম্বা সফরে নওগাঁ’র
কোলে,
পর মানুষ করতে আপন দূরত্ব
ভুলে।
আপন মনে চলছি পথ, দেখছি
পল্লীর রূপ,
কত জনার মুখে ফুটে উঠে
হৃদয়ে জ্বলা ধূপ।
সারি সারি গাছের ফাঁকে
পুকুর পাড়ে মাটির ঘরে,
ঘুমিয়ে পড়ে স্বজন নিয়ে
সারা দিনের ক্লান্তি হরে।
ঢেঁকির মধ্যে পা ঠেকিয়ে
ফুল কুমারী ভানে ধান,
কুলায় তুলে ঝাড়ে মাতা মুখে
পুরে সুপারি-পান।
আপন মনে নক্সী কাঁথায় ফুল
তুলে গাঁয়ের বঁধূ,
পাশে বসে ছোট কন্যা তার
দুই নয়নে দেখে শুধু।
কচি মনে তার ভাবনা জাগে
আগে যদি বড় হতাম,
শুঁইয়ের ফোঁড়ে কাঁথায়
দুঃখ-ব্যথা সব আঁকিতাম ॥
১৫-২০ সেপ্টেম্বর ২০০৬
খ্রি., ভারশো, মান্দা, নওগাঁ।

কোন মন্তব্য নেই: