মেঘলা দিনের স্মৃতি
আকাশ জুড়ে ঐ বহুদূরে
কালো মেঘ বেড়ায় উড়ে,
মেঘলা দিনের স্মৃতিগুলো
অশ্রু ঝরায় সুরে সুরে।
বৃষ্টি পড়ে ঝম্ ঝমা ঝম্
দেয় স্মরিয়ে অতীত স্মৃতি,
মেঘনা’
তীরে বসলে দু’জন
গায়ে বসত প্রজাপতি।
সে স্মৃতি আজ মনে হলে
বুকটা ভাসে নয়ন জলে।
সূর্য যেমন যায় হারিয়ে
মেঘের অন্তরালে,
আবারও সে উঠে গো হেসে
মেঘটা সরে গেলে।
তেমনি কিগো আমার জীবন
আবারো উঠবে হেসে ॥
৩০ এপ্রিল ২০০৭ খ্রি.,
সোনারামপুর, আশুগঞ্জ, বি-বাড়িয়া।

কোন মন্তব্য নেই: