চাঁদের প্রয়োজন নেই
যেদিন জোছনা ভরা চাঁদটাকে
দেখি
জড়িয়ে আছে ঠিক মধ্য গগনে,
তখন মনে পড়ে ভালবাসা দিয়ে
তুমি ঠাঁই নিয়েছ বুকের
কাননে।
যখন তুমি ছিলে না আমার
বাহুডোরে,
কণ্ঠে মোর ভাসতো গান বেদনার
সুরে।
তখন চাঁদটা দেখে আকাশের
বুকে,
দুঃখ ভুলতাম সুখের স্বপ্ন
এঁকে।
স্বপ্ন আমার সত্যি হল
তুমি কাছে এলে যেই,
তুমি পাশে আছ তাই
চাঁদের প্রয়োজন নেই ॥
০২ সেপ্টেম্বর ২০০৬ খ্রি.,
কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: