প্রেমের ছোঁয়া
কে জানত! প্রেম যে এমন
রিক্ত করে দেয় দেহ-মন।
তোমার তরে পরাণে বাজে বেদনার
বীণ,
সারাটি ক্ষণ তোমায় ভেবে
থাকি উদাসীন।
তুমি যদি কাছে না আসতে
এই চোখে চোখ না রাখতে;
তুমি যদি ইশারায় না ডাকতে
আমায়,
আপন করে পেতে চাইতাম না
তোমায়।
যদি না বুঝতাম তোমার চোখের
ভাষা,
এ হৃদয়ে জাগতো না তবে এত
পিপাসা।
তোমার ঠোঁটের নীরব ভাষা
প্রেম সাগরে আমায় ভাসায়।
যত অজানা শিহরণ জাগে মনে,
তোমার প্রেমের ছোঁয়া লেগে
এ প্রাণে।
২৬ আগস্ট ২০০৬ খ্রি., কালীপুর,
ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: