আমার মাঝে হারিয়ে যেতে
সাগর পানে চেয়ে থাকি অপলক
দৃষ্টিতে,
ভিজতে চাই অজানা অনুভূতির
বৃষ্টিতে।
যত দূর যায় চোখ ততই দেখি
সাগর,
আপনার মাঝে সাজিয়েছে নীলের
বাসর।
পানির রঙতো নীল নয়,
তবু কেন এমনটি হয়?
ভেবে পাইনা এর কোন উত্তর,
জিজ্ঞাসিব কাকে; ভেবে থামে
স্বর।
সাদা পানি সাগরে কেন নীল
দেখায়?
এ কোন ভেদ লুকিয়ে রয়েছে
হেথায়?
আমি দেখেছি সাগর আর আকাশের
মিলনস্থল।
সেখানে ওরা ছাড়া কেউ নেই,
নেই কোন কোলাহল।
তবে কি সাগর সে নীরবতায়
আকাশের প্রেমে নিজেকে হারায়
তার মাঝে আপন স্বত্ত্বাকে
জলাঞ্জলি দিয়েছে?
আর এমন করেই সাগর নীলাম্ভু
হয়েছে।
বল, তুমি পারবে না আমার
রঙে রঞ্জিত হতে?
নিজেকে বিলীন করে আমার
মাঝে হারিয়ে যেতে?
০২ নভেম্বর ২০০৬ খ্রি.,
কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: