নিমন্ত্রণ
বন্ধু! আজ আর কান্না নয়,
নয় ব্যথা ভরা মন,
নয় চুপ থাকার দিন;
নয় আজিকে অভিমান।
চাঁদের বুকে ভ্রমণ করে
আবারো ঈদের আগমন,
আমি অভাগার ভাঙা ঘরে
রইল তোমার নিমন্ত্রণ।
ঈদ এসেছে সবার দুয়ারে
নিয়ে আনন্দের মেলা,
কামনা মোর তব তরে
চড়িও তুমি সুখের ভেলা।
সুন্দর হোক তব জীবন
ফুলের মত হোক পবিত্র,
কৃষ্ণতা সব ঘুচিয়ে যাক
সফলতা আসুক সর্বত্র ॥
০৪ ডিসেম্বর ২০০২ খ্রি., কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: