মিথ্যে কথা বলবো কেন?
মন্দ পথে চলবো কেন?
আমি কি ভাই বোকা নাকি!
নিজে নিজেকে দেবো ফাঁকি?
অসৎ সঙ্গ গড়বো কেন?
মেঁকি আঁকড়ে ধরবো কেন?
আমার তো ভাই চোখ খোলা
তবে কেন হবো পথ ভোলা।
অন্যায় আমি করবো কেন?
অনাচারই সইবো কেন?
আমিতো ভাই সৎ সাহসী
শক্ত হাতে ধরা জানি অসি ॥
০২ আগস্ট ২০০৬ খ্রি., কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।
কোন মন্তব্য নেই: