এখন লিখব
কিন্তু কি লিখব?
লিখব একটি কবিতা।
একটি জীবন্ত কবিতা।
যে কবিতা চঞ্চল
রসেও টলমল।
ভরপুর মধু
খেতে চায় শুধু।
কিন্তু কী করে লিখব কবিতা?
আমি যে শব্দই খুঁজে পাুিছ না।
কারণ! যেদিন আমি প্রিয়াকে হারিয়েছি
সেদিন শব্দ ভাণ্ডারও হারিয়ে ফেলেছি ॥
২২ ডিসেম্বর ২০০৫ খ্রি., কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।
কোন মন্তব্য নেই: