আমারে কান্দাইয়া তুমি
আমারে কান্দাইয়া তুমি
যদিগো পাও সুখ,
যত পার ব্যথা দাও
আমি পাবো নাকো দুখ।
তোমার দেয়া আঘাত আমি
পরশমণি ভেবে,
বিনিময়ে দেবো শুধু সুখ
আঁচল ভরে নেবে।
তোমার তরে খাঁ খাঁ করে
আমার শূন্য বুক।
যত ঘৃণা পার তুমি
করে যাও আমায়,
আমার ভালবাসা
থাকবে ঘিরে তোমায়।
সব ব্যথা যায় পালিয়ে
দেখে তোমার মুখ ॥
১৫ এপ্রিল ২০০৬ খ্রি.,
কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: