অশ্রু সিক্ত বিদায়
বহুদিন যাবৎ ছিলাম আমরা
একই বন্ধনে,
এখন আমরা বিদায় হচ্ছি সবে
ক্রন্দনে ক্রন্দনে।
বিদায় বেলায় বলি তোমাদের
ওহে বন্ধুগণ,
যাবার পর তোমাদের হৃদে
রেখো মোরে স্মরণ।
মনে করেছিলাম যাবনা কখনো
এ বন্ধন ছিঁড়ে,
তবুও আমি যাচ্ছি চলে তোমাদের
ছেড়ে নিজ নীড়ে।
বিদায় বেলায় বলি তোমাদের
করেছি যদি ভুল,
আপন গুণে ক্ষমা করে দিও
না হয় পাবো না কূল।
আমার মনে জাগেনি কখনো হতে
হবে বিদায়,
মনের কান্নাশ্রু বল আজ
কোথায় নিয়ে লুকাই?
হৃদয় ছিঁড়ে বেরিয়ে আসছে
বিদায়ের সানাই,
তাইতো আজ উপহার দিচ্ছো
অশ্রু সিক্ত বিদায় ॥
১৯/১১/২০০০ খ্রি., কমলপুর,
ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: