নীচু
কিসের তোমার শঙ্কা প্রিয়া
কিসের অভিমান?
আমায় দেখে কেন নীরব যে
কণ্ঠে ছিল গান।
তোমার দুচোখে স্বপ্নেরা
উড়তো প্রজাপতি হয়ে,
মন যে তোমার স্বস্তি পেত
আমার খবর লয়ে।
অমাবস্যার অন্ধকারে ভালবাসারা
তারা হয়ে,
আমার সুখে জড়াতো খোঁপায়
অজস্র প্রেম লয়ে।
কমলার কোয়া অধরে ঈদের চাঁদের
হাসি,
আমার দর্শনে ঝরাতো সেথা
মুক্তো রাশি রাশি।
ক্ষণ-তরে হতাম যদি কভু
চোখের আড়াল,
তব মন হত উচাটন ছড়াতো মায়াজাল।
সে তুমি আজ কেন নীরব হটেছ
কেন পিছু,
বল্লে নাতো কোন অপরাধে
হলাম এত নীচু!
২০১১ খ্রি., কালীপুর, ভৈরব,
কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: