স্বপ্ন ভাংবে
পল্লীর সেই সরল মেয়ে স্বপ্ন
দেখছে আজি,
মনে শুধু লয় উড়ে যেতে ময়ূর
পঙ্খী সাজি।
নব যৌবন দুরন্ত মন বাঁধ
মানতে না চায়,
ভাবতে চায় না কী যে হবে
তার আখের বেলায়।
ভাবতে চায় না প্রেমের নামে
চলে ধোঁকাবাজি,
কষ্টে ভাসে নারীর জীবন
পুরুষ সাজে হাজী।
প্রতারক বুঝতে চায় না তারও
মা-বোন আছে,
ভেবে দেখ তার প্রেমে পড়া
তোমার তরে কি সাজে?
মায়াবী তুমি উদারমনা, সে-ও
কি তোমার মত?
খুঁজে দেখ তোমার মত তার
ফাঁদে পড়েছে কত?
অন্ধ মনের বদ্ধ বাসনায়
যেয়ো না প্রেমাঙ্গণে,
গেলে তোমার স্বপ্ন ভাংবে,
গড়াবে অশ্রু নয়নে।
১৮ মার্চ ২০০২ খ্রি., কমলপুর,
ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: