মনটা তোমার কাছে
মাগো আমি তোমার সন্তান
জানিয়ে দিলাম বিশ্বটাকে,
কত কষ্ট দিলাম তবু
আগলে রাখলে নিঃস্বটাকে।
ভেবো না মা তোমার সন্তান
অনেক দূরে আছে,
যত দূরে যাই না কেন
মনটা তোমার কাছে।
দুঃখ-সুখে তোমায় ডাকি
চক্ষু বুঁজলে তোমায় দেখি
বেঁধে রেখেছো মায়ার ডোরে
অবুঝ এই সন্তানটাকে।
রেখেছ উদরে পেয়েছ ব্যথা
কাউকে বলনি দু’খের কথা
গিয়েছ হাজার যাতনা সয়ে
পালিতে বুকের মানিকটাকে ॥
২৫ মে ২০০৬ খ্রি., চর ঝাকালিয়া, কটিয়াদী, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: