অভিভূত
অভিভূত
*****
ছিল শুধু অপেক্ষা আর অপেক্ষা
কবে হবে দু’জনার দেখা।
দুটি মন কত যে স্বপ্ন বুনছিল
সেই ক্ষণটির কথা ভেবে
কখন দেখা হবে?
হঠাৎ করেই যখন হলাম মুখোমুখি
হলো দেখাদেখি
দু’জোড়া চোখ শীতল হল তখন
জুড়িয়ে গেল দুটি মন।
অভিভূত আমি, অভিভূত তুমি
অভিভূত সেই স্রষ্টাস্বামী ॥
২৩ জুন ২০০৭ খ্রি., সোনারামপুর, আশুগঞ্জ, বি.বাড়িয়া
কাব্য: শেষ চুম্বন

কোন মন্তব্য নেই: