শেষ চুম্বন
জানি লগ্নটা পার হলেই
কালেমা জপ করে
চির দিনের তরে
তুমি অন্যের হয়ে যাবে।
তখন তুমি পরাধীন।
নিজের বলতে তোমার কিছুই রবে না।
এমন কি বড় যতনে আগলে রাখা
ঐ ছিমছাম দেহটাও না।
পরের শিকল তোমার পায়ে জড়ানোর আগে
চারদিক ভেবে চিন্তে
তোমার সামনে এসে দাঁড়ালাম
শেষ দেখা দিতে।
আমায় দেখে চোখ জুড়িয়ে নাও
প্রাণ খুলে ফুলের মত হাসো,
মিষ্টি স্বরে বল আরো দুটি কথা
পরের বাসরে যাবার আগে।
এই সুযোগে সবাই যখন
উৎসবে মেতে সুখে বিভোর
সবার অলক্ষ্যে করে যাও আমায়
শেষ চুম্বন ॥
২৮ পৌষ ১৪১৩বাং, ১১ জানুয়ারি ২০০৭খ্রি., কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: