কবিতা: আত্মার আত্মীয় -হাসান কবীর
আত্মার আত্মীয়
-হাসান কবীর
(মোঃ হেলাল উদ্দিন, জেলা ও দায়রা জজ, ময়মনসিংহ কে নিবেদিত)
তুমিতো আমাদেরই লোক এ মাটির সন্তান,
তোমার মাঝে পাই আমরা মানবতার সন্ধান।
যত দূরেই যাও না কেন এ মাটির টানে,
বারে বারে আসো ফিরে দোলা দেয় প্রাণে ।
অজ পাড়া এ গাঁ খানি আজ ধন্য তোমার নামে,
জাতির মন জয় করেছো সততা আদর্শে কামে ।
সমাজের সেবক তুমি জাতির কর্ণধার,
তোমার দ্বারে ঠাঁয় মেলে দীন দু'খী সবার।
তোমার করে অন্ধকার ঘরে জ্বলে উঠে বাতি,
কেটে যায় বিপদাপদে হতাশার কালো রাতি ।
তুমি বিদ্যানুরাগী গড়েছো পাঠশালা,
দীন-দু'খীর আশ্রয়স্থল মিটাও ক্ষুধার জ্বালা ।
গুঁড়ামির যবনিকাপাত করে দিচ্ছ আলোর দিশা,
বেকার করছো কর্মমুখী দূরীভূত অমানিশা ।
সদালাপী সত্যানুরাগী ন্যায় বিচারক তুমি,
মেধার স্বারক রেখেছো তুমি সততাকে চুমি।
নৈতিকতায় আপোষহীন তুমি নীতিতে অটল,
সত্য ও সুন্দর মানবতা তোমার বুকের বল।
মোঃ হেলাল উদ্দিন তুমি নির্লোভ নির্হংকারী,
নম্র ও ভদ্র মাটির মানুষ সদা পরোপকারী।
তুমি আমাদের গর্বের ধন আর আত্মার আত্মীয়,

কোন মন্তব্য নেই: