কবিতা: শুনে যাও এ’লান
***
আমি মুসলমান আমার আল্লাতে ঈমান
আমার মডেল মুহাম্মাদ (আমার)পাথেয় কোরআন।
আমিতো মুসলমান আমিতো মুসলমান॥
আমিতো শুধু আমারই মাঝে
বিভোর নই প্রতিক্ষণ,
পলে পলে পলে ধ্যানে চষে
বেড়াই ত্রিভূবন ।
এ জনমই নয়তো শেষ এ আমার ঈমান॥
স্রষ্টা-সৃষ্টির আদি-অন্ত কথন
রাখি সদা স্মরণ,
ভুলে গিয়ে জাতি ভূখণ্ডের ভেদ
মানুষ করি আপন।
মিথ্যার অবসানে হাঁকি সত্যের আযান॥
আমার ভালোবাসা আমার ঘৃণা
আল্লাহ-রাসূল তরে
উঁচু শিরে চষে বেড়াই ভূবন
সালাত নত শিরে।
গায়রুল্লাহর ভয় নেই আমার শুনে যাও এ’লান॥
#কক্সবাজার হিমছড়ি র সন্নিকটে

কোন মন্তব্য নেই: