কবিতা: তোমার ছোঁয়া @ হাসান কবীর
ওগো সেদিন আমার পাশে ছিলে তুমি
তোমার হাত ধরে দাঁড়িয়েছিলাম আমি।বলেছিলে, মৃত্যুদূত এলেও আমায় একা ফেলে-
কোথায় রইল তোমার সেই সে কথা- গেলে আমায় ফেলে।
যাবার বেলায় ইচ্ছে করেই তোমার মুখোমুখি হইনি
হৃদয় কাঁদবে বলে তোমায় এগিয়ে দিতেও যাইনি।
হয়তো বা যাবার বেলায় তুমি কেঁদেছো অনেক
লোকের ভীড়ে হয়তো আমাকে খুঁজেছ ক্ষণেক।
তোমার যাবার কালের সাজ আগের মত নয়
করেছ কি আমায় ছেড়ে সুখের প্রত্যয়?
যাবার বেলা হায় আমি অভাগার কথা
একটুও ভাবলে না, দিয়ে গেলে ব্যথা।
তোমার স্মৃতি কাঁদে শুধু সামনে দাঁড়িয়ে
তুমিতো কাঁদলে না দূরে গেলে পালিয়ে।
শুধু ভেবে গেলে তোমার সুখ, নয় আমার
ভয় নেই এ জীবনে আর কিছু হারাবার।
তুমি যেখানে রেখেছো তসবীটা ঠিক সেখানেই
যেখানে রেখে গেছো যা- তাই আছে- বদলতো নেই।
জন্ম-জন্মান্তর পর যদি আস ফিরে
দেখবে সবকিছু থাকবে তোমাকেই ঘিরে।
চলে গেছো তবু রাত দুপুরে কে যেন আমায় ডাকে
ঘুমের ঘরে সুরে সুরে কে যেন সদা আমায় হাঁকে।
জেগে উঠে চারিদিকে দেখি দৃষ্টিপাতে
ডাকে আমায় তোমার ছোঁয়া লেগে আছে যাতে।
স্বপনে দেখে লাফিয়ে উঠি
এদিক সেদিক ঠিকানাহীন ছুটি।
তবু কোথাও খুঁজে পাই না তোমায়
পাই তব স্মৃতি যা কাঁদায় আমায়।
আচ্ছা, তুমি আমায় ছেড়ে গেলে কেন?
তোমার কাছে আমি দোষ করেছি কোন?
তুমিতো পাখি নিশীথ রাতে কানে কানে গান গাওয়া
আমার সবকিছুতে আজো লেগে আছে তোমার ছোঁয়া
কবিতাটি প্রথম প্রকাশিত হয়- http://raboninco.com/1xcS5

কোন মন্তব্য নেই: