প্রাণটা কাইড়া নিছে
মনের ভুলে
মেঘনা’ কূলে
এসে দাঁড়িয়েছে সেই রূপসী;
যার মুখে দোদুল্যমান হাসি।
ভাগ্যের ফেরে
নেশার ঘোরে
সহসা আমি এসে দাঁড়ালাম;
ওর মাঝে আমাকে হারালাম।
এক পা পানিতে নেমে একবার পেছনে চায়,
তার হাসিতে মন আমার উদাস হয়ে যায়।
আমিও প্রাণ ভরে দেখেছি তার হাসি,
সাহসী নই বলে বলিনি ভালবাসি।
বর্ণনার ভাষা নাই তুমি এমন সুন্দরী,
হয়তো সাক্ষাত পেয়েছিল কোন হুর পরী।
সেই রূপসী আমার মনে মায়া লাগাইছে,
চোরা চোখের চাহনি দিয়া প্রাণ কাইড়া নিছে ॥
৫ মে ২০০৬ খ্রি., কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: