আমিও স্বার্থপর
জেনো আমিও স্বার্থপর!
আমায় করে গেলে পর।
যেখানেই যাও ছায়া হয়ে
যাব, সব অপমান সয়ে,
তবুও দেব না আড়াল হতে;
ঘা যতই দাও আমার ক্ষতে।
আমি তোমার পাশেই থাকবো,
আমি তোমার ছবিই আঁকবো।
তুমি যাবে আর কত দূরে
ডাকব আমি নতুন সুরে,।
যদি যাও চলে মাটির ঘরে
দেখবে সেখানেও আছি পড়ে।
তোমার স্বার্থ দেখলে তুমি
আমার সুখ-সুবিধা আমি।
যেখানেই বাঁধনা ঘর,
জেনো আমিও স্বার্থপর ॥
১১ অক্টোবর ২০০৫ খ্রি., কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: