বেদনায় হই ’হত
আমিও যদি ছোট্ট হতাম, ভালো
যে হতো কতো,
তব সনে করতাম খেলা, ছোট্ট
খোকার মতো।
আমার কপালে আঁকতে যে চাঁদ
ঠোঁটের পরশ দিয়ে,
আমার বুকের সাথে বুক মিশাতে
আমায় কোলে নিয়ে।
তোমার চুলের সৌরভে ভরত
যে আমার প্রাণ,
কখনো আমার কানে করতে ঘুম
পাড়ানি গান।
খেলায় খেলায় মধুর মেলায়,
কাটত সকাল-সন্ধ্যা,
আমি ঘরে ফিরে যেতাম সন্ধ্যায়
ফুটলে রজনীগন্ধা।
আমার এখন বয়স সন্ধি, তোমারও
আমার মত,
খোকার মত ছোট নই বলে যে
বেদনায় হই ’হত ॥
১৮ এপ্রিল ২০১১খ্রি., ৫ বৈশাখ ১৪১৮বাং, ভৈরব বাজার, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: