জ্যোতিষ ও বাবুমশাই
বিহারী বাবু আসতেছিল সোনার
বাংলায়,
পথিমধ্যে পড়ে গেল সে জ্যোতিষের
পাল্লায়।
জ্যোতিষ বলে বাবুমশাই দেখি
তোমার হাতখানা,
ভাগ্য তোমার দেখবো আমি,
লাগবে নাকো এক আনা।
কথা শুনে বাবুমশাই হাত
বাড়িয়ে দিল,
হাত দেখে জ্যোতিষের চোখ
ছানাবড়া হলো।
জ্যোতিষ বেটা হেসে বলে-
ভাগ্য তোমার হাফ,
কথা শুনে বাবুমশাই দিবেন
এক লাফ।
এমন সময় জ্যোতিষ বলে শুন
হে বাবুমশাই,
আগামী মাসে আমেরিকা যাবে,
দশ টাকা দাও তাই।
বাবু বলে আগামী মাসে আমেরিকা
যাবো কিসে?
বাড়িতে গিয়ে বলি সবাইকে
নেচে হেসে হেসে।
এমনি করে একে অপরকে দেয়
কত ধোঁকা,
অবশেষে দেখা গেল উভয়ের
পকেট ফাঁকা ॥

কোন মন্তব্য নেই: