ভালবাসা হয়েই গেল
আমার হৃদয় রাজ্যের রাণী,
শুনেছো কি এ হৃদয়ের প্রেমের বাণী।
ঘটনাটা কেমন ঘটল বলো,
তোমার আমার ভালবাসা শেষ পর্যন্ত হয়েই গেল।
তোমাকে মন-প্রাণ সব দিলাম,
সকল সঁপে এখন আমি রিক্ত হলাম।
অথচ কি আশ্চর্য্য দেখ একবারও ভাবিনি,
চোখ বন্ধ করে করতে চলেছি কী?
আমি ভাবছি না তুমি কেমন,
শুধু ভাবছি কতই না সুন্দর পবিত্র তোমার মন।
তুমি কি খুব লম্বা না বেটে,
কি জামা পড়? লাল না হলদেটে;
তোমার হাসিতে কি ঝরে? মুক্তো না শিশির,
তোমার চাহনি কি ঈগলতুল্য না হরিণীর;
তোমার কেশ দীঘল কালো না আলো আঁধারি,
ক্ষীণদেহী, মোটা তুমি না মাঝারি;
গায়ের রঙ বাদামী, ফর্সা না কালো,
কেবলই অনুভব করছি তোমার মনে আছে আলো।
সে আলোতে আলোকিত কর মোরে,
যেন এ হৃদয়ের সকল কালিমা পালায় দূরে ॥
অক্টোবর-২০০৭ খ্রি.

কোন মন্তব্য নেই: