প্রেমে হাসবে ধরা
আকাশ ভরা চন্দ্র তারা
সবাই যখন তন্দ্রাহারা
এ সময় তোমার প্রেমে
হই যদিগো আপনহারা,
ক্ষতি কি বল তাতে?
দু’জন দু’জনাতে লুকাতে?
এক জন হয়ে উঠবো জেগে
আগামী প্রভাতে।
আমিই তুমি, তুমিই আমি
এই যদি হয় বাসনা,
পূণ্য প্রেমে হাসবে গো ধরা
পরখ করেই দেখনা।
ছিলেম যখন বাঁধনহারা
ভয় ছিল না অন্তরে,
তোমার প্রেমে বাঁধা পড়ে
মনে দ্বিধা হারানোর ডরে ॥
০৬ জুলাই ২০০৭খ্রি., সোনারামপুর, আশুগঞ্জ, বি-বাড়িয়া।

কোন মন্তব্য নেই: