কষ্ট ছাড়া হয়না দুনিয়া- হাসান কবীর
কষ্টে কষ্টে জীবন নষ্ট ডেমেজ দমের গাড়ি
জীবন তরী ফুটো হয়ে কূলে উঠে নারি ।
অকালে যায় ক্ষয়ে যায় অশ্রু রাখি বান্দিয়া ॥
চর্ম চক্ষুর অন্তরালে কত কষ্ট থাকে
অশ্রুহীন পাথর চোখের খবর কে বা রাখে।
কিছু হাসি সুখের নয় রে দুঃখ পড়ে ঝরিয়া॥
কেঁদে কেউ অল্প শোকে দুঃখ প্রকাশ করে
শীতল চোখেও নরক অনল কভু অন্তর পুড়ে ।
দুঃখ কষ্ট জীবন ছায়া যায় না কভু হারাইয়া॥
১১/০৯/২১ রাত-১২:২৪
কালীপুর, ভৈরব

কোন মন্তব্য নেই: