কবিতা: দলন* হাসান কবীর
বলে কথা তরু লতা
বনের পশু পাখি,
মনের সুখে কিবা দুখে
চোখে চোখ রাখি।
সুখে হাসে দুখে ভাসে
জোরে করে চিত্কার,
এ হেতু আর গর্দানে তার
জুলুম নামে না আর।
দুঃখ লয়ে কষ্ট সয়ে
পায় কান্নার অধিকার,
ক্ষিপ্ত হয়ে সংগি লয়ে
করতে পারে চিত্কার।
অথচ এই নর সমাজেই
যা বিরূপ আচরণ,
আঘাত এলে কষ্ট পেলে
কান্না করা বারণ ।
কষ্টের কথা বললে তথা
মুখটা চেপে ধরে,
জুলুম হলে কথা বললে
প্রাণটা যায় যে ঝরে।
এমন করে জগৎ জুড়ে
কথক দলন বলে,
মাস্কে ঢাকায় এক পতাকায়

কোন মন্তব্য নেই: