কবিতা: জান্নাতী -হাসান কবীর
জান্নাতী
***
কুরআনে ডাকিয়া বলেন মহান আল্লাহ পাকে
হে নবী, বলে দিন যারা পেতে চায় আমাকে
তাদের কাজে যেন আপনার অনুসরণ থাকে;
অন্তরে সদা যেন আপনার প্রেম রাখে।
ইরশাদ পেয়ে দয়াল নবী মহান আল্লাহ পাকের
কী রূপে তার মহব্বত হবে করেন যেকের,
ভালোবেসে যে করবে পালন আমার সুন্নাতকে;
সে যেন সুন্নাতকে নয় ভালোবাসলো আমাকে।
আর যে আমাকে ভালোবাসবে সাথে আমারই,
পরকালে জেনে রেখো হবে সে জান্নাতী॥

কোন মন্তব্য নেই: