প্রেমের দুর্বলতা
সরল মনে ব্যথা দিলে করলে
অবহেলা,
চলে গেলে আমায় ফেলে বুকে
প্রেমের জ্বালা।
কষ্টের কীট ঝেড়ে ফেলে ভুলতে
যখন চাই তোমায়,
সে সময়ে কুটুম হয়ে প্রেম-কাননে
ডাক যে আমায়।
ভুলে যাই তোমার দেয়া অতীতের
সব দুঃখ-ব্যথা,
কাছে গেলে দাওনা ধরা বলা
হয় না যে মনের কথা।
ক্ষুদ্র বুকে বারংবার প্রেম
জাগিয়ে কী লাভ তোমার,
আরও কত মজা নেবে আমার প্রেমের
দুর্বলতার।
২৭ জুন ২০১৫ খ্রি., নিউ
চন্দ্রবিন্দু ফ্যাশন হাউজ, ভৈরব বাজার, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: