প্রেমিক ওলী চেনা দায়
প্রেমিক ওলী চেনা দায়
দেখার লাগি চোখ হলেও সবকিছু না দেখা যায়,
লোক সমাজে বাস হলেও প্রেমিক ওলী চেনা দায়।।
হয় দেখছো যারে হাবাবোবা তার বুকে প্রেমের জল,
সাত সমুদ্রে আছড়ে পড়ে সৃষ্টি করে ঝড় প্রবল।
প্রেমিক চক্ষু দেখে ঠিকই ফাঁকি দেয়া ভীষম দায়।।
কত ছিন্ন বস্ত্রীর বুকে জ্বলে মাওলার প্রেমানল,
মহাজগত ঘুরে বেড়ায় দেহ থাকে ধরাতল।
সাধু চক্ষু দেখে ঠিকই ফাঁকি দেয়া ভীষম দায়।।
প্রেমিক ওলী দুজনেইতো থাকে সদা প্রেম পাগল,
একজনে হয় রূপের কাঙাল অন্যে খুঁজে প্রেমানল।
বেশধারী ভণ্ডদের ভিড়ে প্রেমিক ওলী চেনা দায়।।
০৭ জুন ২০২৩, বুধবার, বাহেরবালী, বাজিতপুরে, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: